মিথিলার চিরতারুণ্য কামনা সৃজিতের

আলোচিত মডেল ও অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা জীবনের আরেকটি বসন্ত পার করেছেন। আজ মঙ্গলবার ৩৭ বছরে পা দিলেন এই অভিনেত্রী। করোনার কারণে বিশেষ দিনটি বর সৃজিত মুখার্জির সঙ্গে কাটাতে পারছেন না। কাঁটাতারের বেড়া তাদের আলাদা করে দিয়েছে।

কিন্তু দূরে থেকেও সোশ্যাল মিডিয়ায় স্ত্রীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি একটি ছবিও দিলেন সৃজিত। যেখানে দেখা যাচ্ছে, পরিবারের ৩ সদস্য ৩ ভিন্ন জায়গায় বসে একে অপরের সঙ্গে ভিডিও কলে কথা বলছেন। মেয়ে আয়রা, সৃজিত ও মিথিলা। তবে সেই ছবি তোলা হয়েছে মিথিলার দিক থেকে।

ছবিটি নিজের ফেসবুকে পোস্ট করে সৃজিত মিথিলার চিরতারুণ্য কামনা করে ক‌্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন রাফিথ রশিদ। প্রার্থনা করি আজীবন চির তরুণ থাকো।’ উল্লেখ্য, ২০১৯ সালের ৬ ডিসেম্বর বিয়ে করেন মিথিলা-সৃজিত। বিয়ের পর গত বছর ছিল মিথিলার প্রথম জন্মদিন।

Source:Bd pratidin

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries