৭১ বছরে আলমগীর

অভিনেতা, প্রযোজক, পরিচালক, উপস্থাপক ও কণ্ঠশিল্পী মহিউদ্দিন আহমেদ আলমগীরের জন্মদিন আজ। ১৯৫০ সালের আজকের এই দিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জন্মগ্রহণ করেন তিনি। এবার ৭১ বছরে পা রাখলেন তিনি। তার বাবা কলিম উদ্দিন আহম্মেদ ওরফে দুদু মিয়া ছিলেন ঢালিউডের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ এর অন্যতম প্রযোজক।

আলমগীর চলচ্চিত্রে যাত্রা শুরু করেন ‘আমার জন্মভূমি’ সিনেমার মাধ্যমে। এরপর আশি ও নব্বইয়ের দশকে দাপটের সঙ্গে একের পর এক চলচ্চিত্রে অভিনয় করেছেন। এ পর্যন্ত তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন এই মহা নায়ক। ১৯৮৫ সালে ‘মা ও ছেলে’ সিনেমাতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এই অভিনেতা। মোট আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।১৯৮৬ সালে তিনি প্রথম ‘নিষ্পাপ’ নামের একটি সিনেমা নির্মাণের মধ্যদিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তার নির্মিত সর্বশেষ সিনেমা হচ্ছে ‘একটি সিনেমার গল্প’।আলমগীর গণমাধ্যমকে বলেন, ‘কোনো বিশেষ আয়োজন নেই। যখন ৭০ পূর্ণ করেছি, তখন একটি পরিকল্পনা ছিল। কিন্তু সেসময় দেশে লকডাউন ছিল এবং করোনার আক্রমণ শুরু হয়েছিল বেশ জোরালোভাবে। তাই সেসময় পরিকল্পনাটি বাতিল করি।’

নতুন প্রজন্মের প্রতি বরেণ্য এই শিল্পী বলেন, নতুন প্রজন্মকে বলব তোমরা সাধনা কর। চলচ্চিত্রকে আগে ভালোবাসো আর নিজের মধ্যে ধারণ করো। চলচ্চিত্র এমন একটি জায়গা যেখানে অর্থের পেছনে ছুটলে নিজে এবং চলচ্চিত্র ধ্বংস হবে। আর চলচ্চিত্রকে সাধনা ও ভালোবাসা দিয়ে ধারণ করলে অর্থ তোমাদের পেছনে ছুটবে। এতে তোমাদের ও চলচ্চিত্রের উন্নয়ন হবে।

Source:Daily Inqilab

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries