তৃণমূলে যোগ দিচ্ছেন অভিনেত্রী শুভশ্রী?

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী।

বুধবার স্ত্রী শুভশ্রীকে নিয়ে মনোনয়ন জমা দিয়েছেন তিনি। এদিন মমতাকে নিয়ে শুভশ্রীর এক মন্তব্য নিয়ে জল্পনা চলছে যে, রাজের পর কি শুভশ্রীও রাজনীতিতে আসছেন?

তবে অভিনেত্রীর ভাষ্য, এখনই রাজনীতিতে আসার কোনো পরিকল্পনা তার নেই।

আনন্দবাজার জানিয়েছে, বুধবার ব্যারাকপুরে মনোনয়ন জমা দিতে যান তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী। সঙ্গে ছিলেন স্ত্রী শুভশ্রীও। খড়দার শ্যামমন্দিরে দুজনে একসঙ্গে পূজা দেন।

তারপর টিটাগড়ের টাটা গেট থেকে ব্যারাকপুর মহকুমা শাসকের দফতর পর্যন্ত দলীয় কর্মীদের সঙ্গে হেঁটে যান তারা। সেই ছবি রাজ চক্রবর্তী নিজের নেটমাধ্যমে প্রকাশ করেন।

এই হাঁটার মাঝেই শুভশ্রী সংবাদমাধ্যমের কাছে বলেন, দিদির (মমতা) কোনো বিকল্প নেই।

এরপর থেকেই জল্পনা উস্কে ওঠে, তা হলে কি রাজের পর শুভশ্রীও সরাসরি তৃণমূলে যোগ দিচ্ছেন?

তবে অভিনেত্রী বলেন, ‘অনেক দিন ধরেই মমতাকে পছন্দ করি। যদি কোনো দিন রাজনীতিতে আসতাম, তা হলে দিদির দলেই যোগ দিতাম।’

শুভশ্রী আরও বলেন, ‘এখনই সরাসরি রাজনীতিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই।’

Source:Daily Jugantor

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries