ব্লকবাস্টার সিনেমাসে আসছে ‘গডজিলা বনাম কং’

সায়েন্সফিকশন ও অ্যাকশন চলচ্চিত্র ‘গডজিলা বনাম কং’। অ্যাডাম উইংগার্ড পরিচালিত, টেরি রসিও, মাইকেল ডগের্টি এর গল্পঅবলম্বনে রচিত হয়েছে ছবিটি। বিশ্ব আলোচিত এ সিনেমাটি ২৬ মার্চ সারা বিশ্বে মুক্তি পাচ্ছে। একইদিন ঢাকায় যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে মুক্তি পাবে।

‘গডজিলা বনাম কং’ ছবিতে অভিনয় করেছেন আলেকজান্ডার স্কারসগার্ড ও রেবেকা হালসহ অনেকে।

মানবতার ভারসাম্য রক্ষার জন্য দর্শনীয় লড়াইয়ে প্রকৃতির সবচেয়ে শক্তিশালী দু’টি শক্তি গডজিলা এবং কংযের সংঘর্ষ ঘটে। তাদের সংঘর্ষের মধ্যে কাহিনি আবর্তিত হতে থাকে সিনেমায়।

চলচ্চিত্রটি গডজিলা ফ্র্যাঞ্চাইজির ৩য় চলচ্চিত্র এবং কিং কং ফ্র্যাঞ্চাইজির দ্বাদশ চলচ্চিত্র।

Source:Daily Ittefaq

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries