বিজয়ের নায়িকা হতে পূজা চেয়েছেন ৪ কোটি

ক্যারিয়ারের সেরা সময় পার করছেন পূজা হেগড়ে। কাজ করছেন সালমান খান, প্রভাস, রণবীর সিংদের সঙ্গে। ২০১৯ সালে ‘মহর্ষি’ সিনেমায় তিনি পর্দায় দেখা দিয়েছিলেন দক্ষিণি তারকা মহেশ বাবুর সঙ্গে। ভারতের ৬৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ঘোষণায় ‘মহর্ষি’র নাম উচ্চারিত হয়েছে দুবার। ‘সামগ্রিক বিনোদনে সেরা জনপ্রিয় সিনেমা’ আর ‘সেরা ড্যান্স কোরিওগ্রাফি’। সেই সুখবর ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়ে পূজা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আমি কীভাবে শান্ত থাকব? আমি চিৎকার করে জানান দিতে চাই যে আমাদের সিনেমা দু–দুটো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। আমি যে কী খুশি! “মহর্ষি” দলের সবাইকে আমার টুপিখোলা অভিবাদন।’এদিকে শোনা যাচ্ছে, ‘মাস্টার’–এর অভাবনীয় সাফল্যের পর থালাপতি বিজয়ের পরের ছবি নিয়েও সবার আগ্রহ তুঙ্গে। এটি বিজয়ের ৬৫তম সিনেমা। তাই নাম ঠিক না হওয়া এই সিনেমাকে বলা হচ্ছে ‘থালাপতি ৬৫’। এই সিনেমার নায়িকার দৌড়েও এগিয়ে আছেন পূজা।
পূজা হেগড়েতবে দক্ষিণ ভারতীয় সুপারস্টার বিজয়ের নায়িকা হতে এতটুকু ছাড় দিচ্ছেন না পূজা। এই ছবির জন্য তিনি ৪ কোটি ৯ লাখ টাকা পারিশ্রমিক চেয়েছেন। তামিল সিনেমা ইন্ডাস্ট্রি কলিউডে এই টাকার অঙ্ক যেকোনো নায়িকার জন্য অনেক বড় ব্যাপার।

Source:Daily Prothom Alo

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries