চলচ্চিত্রে মিথিলা, নায়ক নিরব

এবার চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন আলোচিত অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী। ছবিটিতে মিথিলার বিপরীতে অভিনয় করবেন নিরব। এ ছাড়া এই ছবিতে মামুন অপু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। সিনেমাটির সংশ্লিষ্ট একটি সূত্র কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছে।সূত্র জানায়, ‘অমানুষ’-এ অভিনয় করতে যাচ্ছেন মিথিলা। এতে তার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক নিরব হোসেন। শনিবার (২০ মার্চ) এতে চুক্তিবদ্ধ হয়েছেন দুজনই।

সিনেমাটি প্রসঙ্গে পরিচালক অনন্য মামুন বলেন, “চার মাস আগে ‘অমানুষ’ নির্মাণের পরিকল্পনা করেছি। কিছুদিন আগে গল্প লেখা সম্পন্ন হয়েছে, এখন আমরা শুটিং-পূর্ববর্তী প্রস্তুতি নিচ্ছি। আশা করছি আগামী ২৫ মার্চ সিনেমাটির শুটিং শুরু করতে পারব। ’

অমানুষের শুটিং হবে সুন্দরবনে। ব্যাপক আয়োজন আর পরতে পরতে চমক নিয়ে হাজির হচ্ছে ‘অমানুষ’। শুটিং শুরু না হলেও এর প্রস্তুতি অনেক আগে থেকেই শুরু হয়েছে। চলতি মাস থেকেই সুন্দরবন লাগোয়া অঞ্চলে এর শুটিং শুরু হতে যাচ্ছে বলে জানা গেছে।আরো জানা গেছে, সুন্দরবনের জলদস্যু ও সুন্দরবনের বায়োডাইভার্সিটিকে উপজীব্য করে এই চলচ্চিত্র নির্মিত হতে যাচ্ছে। শুধু গল্প নয়, পুরো আয়োজন ও পরিকল্পনা শুনে মুগ্ধ হয়েছেন মিথিলা। আর তাই খুব আগ্রহ নিয়েই মিথিলা কাজ করতে যাচ্ছেন চলচ্চিত্রে।

‘অমানুষ’র মূল গল্প অনন্য মামুনের, আর এর সংলাপ লিখেছেন জুয়েল কবির ও পাপ্পু রাজ।

Source:Daily Prothom Alo

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries