স্বামী নয়, অনন্য মামুনের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন মিথিলা

ছোটপর্দার জনপ্রিয় মুখ হলেও এতদিন সিনেমায় অভিনয় করা হয়নি আলোচিত মডেল ও অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার। তবে তার চলচ্চিত্রে অভিনয় করা নিয়ে আলোচনা অনেক দিনের।

কলকাতার পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করার পর এ আলোচনা আরও জোরালো হয়েছিল। ধারণা করা হয়েছিল, স্বামী পরিচালক হওয়ার সুবাদে ছবিতে হয়তো অভিনয় করার সুযোগ হতে পারে মিথিলার। এ নিয়ে মিথিলা ও সৃজিতকেও একাধিকবার প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে।

কিন্তু এবার সত্যি সত্যি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন মিথিলা। তবে স্বামীর পরিচালনায় নয়; অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ সিনেমায় দেখা যাবে এ অভিনেত্রীকে।

ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন নিরব হোসেন।

শনিবার এ ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন দুজনই। বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন পরিচালক অনন্য মামুন নিজেই।

তিনি বলেন, চার মাস আগে ‘অমানুষ’ নির্মাণের পরিকল্পনা করেছি। কিছু দিন আগে গল্প লেখা সম্পন্ন হয়েছে, এখন আমরা শুটিং-পূর্ববর্তী প্রস্তুতি নিচ্ছি। আশা করছি আগামী ২৫ মার্চ সিনেমাটির শুটিং শুরু করতে পারব।’

‘অমানুষ’র মূল গল্প অনন্য মামুনের, আর এর সংলাপ লিখেছেন জুয়েল কবির ও পাপ্পু রাজ। থ্রিলার গল্পে এটি নির্মিত হবে।

সম্প্রতি মিথিলা অভিনীত ওয়েব সিরিজ ‘কন্ট্রাক্ট’ মুক্তি পেয়েছে একটি ওটিটি প্ল্যাটফরমে। অ্যাকশন-থ্রিলার ঘরনার সিরিজটি লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের উপন্যাস অবলম্বনে নির্মাণ করেছেন তানিম নূর এবং কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। এতে মিথিলা ছাড়া আরও অভিনয় করেছেন আরিফিন শুভ ও চঞ্চল চৌধুরী।

Source: Daily Prothom Alo

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries