বিয়ে করে টেরই পাচ্ছেন না নিতিন

লকডাউনের জুলাইয়ে বিয়ে করে ফেলেন তেলেগু তারকা নিতিন রেড্ডি আর শালিনী কান্দুকুরি। লকডাউন অনেক কিছু আটকে রাখলেও আটকাতে পারেনি এই জুটির প্রেমের পরিণতি। আট মাস পর নিতিন তাঁদের বিবাহিত জীবন নিয়ে দিয়েছেন এক দীর্ঘ সাক্ষাৎকার। ডেকান ক্রনিকলকে তিনি জানিয়েছেন, বিয়ে যে হয়েছে এটা নাকি টেরই পাচ্ছেন না নিতিন।
নিতিন ও শালিনী বিয়ের পর কেমন পরিবর্তন এসেছে জীবনে? এর উত্তরে নিতিন বলেন, ‘লকডাউনে হুড়মুড় করে বিয়ে করে ফেললাম। আর কীভাবে কীভাবে যেন আট মাস পেরিয়েও গেল। কী পার্থক্য? ‘আগের মতোই। তবে আমি এখন আরও বেশি সুখি। লকডাউনে প্রচুর খেয়েছি। শালিনী আর আমি ওয়েব সিরিজ, সিনেমা, টিভি শো দেখতে দেখতে পাগল হয়ে গেছি।’ বিয়ে করে কেমন লাগছে? ‘জানি না…বিয়ে যে করেছি, এটাই তো মনে হচ্ছে না।’

‘আগেও কাজ শেষে বাড়ি ফিরে গল্প করতাম, এখনো তাই করি। তবে আগে কথা বলতাম ফোনে, আর এখন সামনাসামনি। আলাদা করে বিয়ের পর জীবন বদলে গেছে—এমন কিছুই মনে হচ্ছে না। আমাকে যে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি “লাভার বয়” বলে চেনে, এটা মানতেই নারাজ শালিনী।’

Source:bd news 24

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries