এবার আসছে সাকিবের বায়োপিক!

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ না খেলে আইপিএলের জন্য বিবিসি থেকে আগেই ছুটি নিয়ে রেখেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ নিয়ে তীব্র সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে। তবে শনিবার রাতে ক্রিকফ্রেঞ্জি লাইভে এসে অনেক কিছুই খোলাসা করলেন এই টাইগার তারকা। পাশাপাশি জানালেন অজনা কিছু কথাও।

ক্রিকেটারদের বায়োপিক এখন উপমহাদেশে বেশ প্রচলিত। এর আগে মহেন্দ্র সিং ধোনি, শচীন টেন্ডুলকার এবং আজহারউদ্দীন সহ অনেক কিংবদন্তি ক্রিকেটাররা সিনেমাতে প্রদর্শিত হয়েছিলেন। এদিন সাকিব জানালেন, করোনাভাইরাসের সংক্রমণ না হলে এতদিনে তার বায়োপিক সিনেমার কাজও শুরু হয়ে যেত।
তিনি বলেন, ‘কথা বেশ অনেকটা এগিয়ে গিয়েছিল। কিন্তু করোনার কারণে সবকিছু ঝুলে আছে। তবে এটার একটি ভালো অবস্থান তৈরি হয়ে গিয়েছিল। গল্প প্রায় তৈরি করা হয়ে গিয়েছিল। সম্ভবত সব ঠিক থাকলে কাজও শুরু হয়ে যেত। কিন্তু করোনার জন্য সবকিছুই বন্ধ হয়ে গেছে।’

করোনার কারণে স্থগিত হয়ে গেলেও শিগগিরই এই সিনেমার কাজ শুরু হয়ে যাবে বলেও জানান তিনি, ‘তবে আশা করি পরিস্থিতি ঠিক হলে সেই জায়গা থেকে আবার শুরু করা যাবে। যদিও এটা করতে কিছুটা সময় লাগবে। তবে এটার এক্সাক্ট আপডেট কি আমি জানি না, তবে আই উইল ফাইন্ড আউট দ্যাট।

Source:Daily Jugantor

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries