করোনায় আক্রান্ত ঋতুপর্ণা

ফের করোনার হানা টালিউডে। এবার আক্রান্তের শিকার ঋতুপর্ণা সেনগুপ্ত। বর্তমানে সিঙ্গাপুরেই কোয়ারেন্টাইনে আছেন এই অভিনেত্রী। সেখান থেকে ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে জানালেন এই খবর।

সেই পোস্টে ঋতুপর্ণা লিখেছেন, ‘আমার কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে। কিন্তু আমি সকলকে জানাচ্ছি আমি ঠিক আছি। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সকল নিয়মবিধি আমি মেনে চলছি। আমি এখন সিঙ্গাপুরে। একটি কোভিড-১৯ রিকভারি সেন্টারে কোয়ারেন্টাইনে আছি। সকলে শান্ত থাকুন, সুস্থ থাকুন। আমার পরিবার এবং সহায়করা সকলে ঠিক আছেন। ধন্যবাদ এত ভালবাসার জন্য।’

কিছুদিন আগেই কলকাতায় জরুরি কাজের জন্য তিনি এসেছিলেন। এরপর এমন দুঃসংবাদ শুনে মুষড়ে পড়েছেন টলিপাড়ার তার প্রিয়জনেরাও। ইনস্টাগ্রাম পোস্টেই তার অনুরাগীরা শুভকামনা এবং সুস্বাস্থ্যের কামনা করছেন। উল্লেখ্য, টালিউডে ঋতুপর্ণার আগে রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিক, আবির চট্টোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, অপরাজিতা আঢ্যসহ আরও অনেকেই করোনায় আক্রান্ত হয়েছিলেন।

Source:Jagonews24

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries