শাহরুখের প্রস্তাব ফেলতে পারেননি আলিয়া

পাঁচ বছর আগে ‘ডিয়ার জিন্দেগি’ ছবিতে শাহরুখ খান আর আলিয়া ভাটকে একসঙ্গে পর্দায় দেখা গিয়েছিল। পর্দায় তাঁদের রসায়ন সবার প্রশংসা কুড়িয়েছিল। গৌরী সিন্ধ্রে পরিচালিত ‘ডিয়ার জিন্দেগি’ ছবির প্রযোজক ছিলেন করণ জোহর আর শাহরুখ খান। আবার শাহরুখ-আলিয়া জুটি একসঙ্গে আসতে চলেছেন। তবে এবার তাঁদের একসঙ্গে পর্দায় দেখা যাবে না। কারণ, এই ছবিতে শাহরুখের ভূমিকা একদম আলাদা।

কয়েক মাস ধরে গুঞ্জন, শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান ‘রেড চিলিস’–এর পরবর্তী ছবির নায়িকা হতে যাচ্ছেন আলিয়া ভাট। কিং খান প্রযোজিত এ ছবির নাম ‘ডার্লিংস’। আর তিনি ‘ডার্লিংস’–এর জন্য আলিয়াকেই চেয়েছিলেন। শাহরুখ এই বলিউড নায়িকার কাছে ছবির প্রস্তাব দিয়েছিলেন। জানা গেছে, আলিয়া এ ছবির জন্য ‘হ্যাঁ’ বলেছেন। তবে পর্দায় শাহরুখ-আলিয়াকে একসঙ্গে দেখা যাবে না। এ ছবিতে কিং খান শুধু প্রযোজক। রেড চিলিস সূত্রে জানা গেছে, ‘ডার্লিংস’ ছবিটি মুম্বাইয়ের একটি মধ্যবিত্ত পরিবারকে ঘিরে। এ ছবিতে মা-মেয়ের সম্পর্ককে ঘিরে এক ব্যতিক্রম গল্প বোনা হয়েছে। তারা তাদের জীবনের নানা সমস্যা অদ্ভুত উপায়ে সমাধান করবে। ‘ডার্লিংস’ ছবিতে মায়ের ভূমিকায় দেখা যাবে বলিউডের দাপুটে অভিনেত্রী শেফালী শাহকে। আর আলিয়া তাঁর মেয়ের চরিত্রে আছেন। জানা গেছে, ছবির কাহিনি শুনে আলিয়ার ভালো লেগেছে। আর ছবিতে নিজের অভিনীত চরিত্র নিয়ে বেশ খুশি এই বলিউড অভিনেত্রী। আলিয়া শিগগিরই ‘ডার্লিংস’ ছবির শুটিং শুরু করবেন। ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ছবির শুটিং শেষ হওয়ার পরে তাঁর ‘ইনশা আল্লাহ’ ছবির শুটিং শুরু করার কথা ছিল। কিন্তু এখন শোনা যাচ্ছে, সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাঈ’–এর পর তিনি কিং খানের ছবির শুটিং শুরু করবেন।গত বছরটা আলিয়ার মোটেও ভালো কাটেনি। বাবা মহেশ ভাট পরিচালিত ‘সড়ক টু’ ছবিতে তাঁকে শেষ পর্দায় দেখা গিয়েছিল। ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়। খুব একটা আলোচনায় ছিল না ছবিটি। আলিয়া আর রণবীর কাপুরের ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটি এখন আলোচনায়। এ ছবির শুটিং শেষ হয়েছে। এখন সম্পাদনার কাজ চলছে। অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটি হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে।

Source:Kaler Kontho

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries