ফের বিয়ে করলেন দিয়া মির্জা

Image result for দিয়া মির্জা and বৈভব wedding pic

সাহিল সংঘের সাথে বিচ্ছেদের আবারও বিয়ের পিঁড়িতে বসলেন সাবেক এই মিস ইন্ডিয়া ও বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। সোমবার (১৫ ফেব্রুয়ারি) অনেকটা চুপিসারেই ব্যবসায়ী বৈভব রেখির সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তিনি। পরিবার এবং অত্যন্ত ঘনিষ্ঠ মিলিয়ে প্রায় ৫০ জন অতিথি হাজির হন দিয়া মির্জার বিয়ের অনুষ্ঠানে।

সোমবার দুপুরে পশ্চিম ব্যান্দ্রার বেল এয়ার অ্যাপার্টেমেন্টে বসে বৈভব এবং দিয়ার বিয়ের আসর।

২০১৪ সালে ব্যবসায়িক পার্টনার সাহিল সংঘকে বিয়ে করেন দিয়া মির্জা। বিয়ের পাঁচ বছরের মাথায় ২০১৯ সালের আগস্ট মাসে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। দিয়া ও সাহিলের সম্পর্কে থাবা বসায় বিবাহ বহির্ভূত সম্পর্ক। তার জেরেই দিয়া এবং সাহিল বিচ্ছেদের সিদ্ধান্ত নেন বলে জানা যায়। যদিও দিয়া মির্জা এ বিষয়ে কখনও মুখ খোলেননি।

বিচ্ছেদের পর কডাউনের মধ্যে মুম্বাইয়ের ব্যবসায়ী বৈভব রেখির সঙ্গে দিয়া মির্জা সম্পর্কে জড়ান। লকডাউনের মধ্যে দুজনের মধ্যে সম্পর্কের গভীরতা বাড়তে শুরু করলে, অবশেষে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। বৈভব এবং দিয়ার বিয়ের আসরের ভিডিও সামনে আসতেই তা ভাইরাল হয়। তাদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অদিতি রয় হায়দরি, জ্যাকি ভাগনানি এবং গৌতম গুপ্তা।

Source:Daily Jugantor

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries