পাকুন্দিয়ায় প্রশাসনের হস্তক্ষেপে দুটি বাল্য বিবাহ বন্ধ

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা প্রশাসনের হস্তেেপ জাংগালিয়া ইউনিয়ন ও সুখিয়া ইউনিয়নে দুটি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে।

জানা যায় ২৫ অক্টোবর শুক্রবার সন্ধায় উপজেলার কাজিহাটী গ্রামে ও অমরপুর গ্রামে বাল্য বিবাহ হচ্ছে এমন সংবাদ পেয়ে সহকারী কমিশনার ভূমি (ভারপ্রাপ্ত ইউএনও) একেএম লুৎফুর রহমান, থানার উপপুলিশ পরিদর্শক আঃ কদ্দুছ, পাকুন্দিয়া রিপোটার্স কাবের সভাপতি মুঞ্জুরুল হক মুঞ্জু সহ একদল পুলিশ নিয়ে দুটি বাল্য বিবাহ বন্ধ করে দেওয়া হয়।

এই সময় এসিলেন্ড কাজিহাটী গ্রামের আইন উদ্দিনের মেয়ে শামীমা আক্তার (১৬) ও অমরপুর গ্রামের কাঞ্চন মিয়ার মেয়ে নৌরিন আক্তার (১৬) সহ উপস্থিত সকলকে বাল্য বিবাহ বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করেন এবং এ বিষয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। বাল্য বিবাহ দিবেন না এইরূপ কাজে সহায়তা করিবেন না বলে সংশ্লিষ্টদের কাছ থেকে মোছলেকা গ্রহণ করা হয়।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ