কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন পালিত
স্টাফ রিপোর্ট: কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৫তম জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠান করেছে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জের একরামপুরে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন মোল্লা সুমন এ দোয়ার আয়োজন করে।
এ সময় জেলা ছাত্রলীগ সহ-সভাপতি, নাজমুল হোসেন হীরা,হযরত আলী ইমরান, নুরুল আনছার পাভেল, শুভ দেবনাথ, আবুল বাশার ইমরান, উপ-সম্পাদক, বেলাল আহমেদ, নাদিম, সহ-সম্পাদক মেহেদী হাসান শান্ত, মেহেদী হাসান দয়াল, হাসিবুল রহমান শান্ত, সদস্য ফুয়াদ খান, গুরুদয়াল কলেজ ছাত্রলীগ নেতা প্রশান্ত রায়, সুদিপ্ত বর্মন, জয় সরকার , ছাত্রলীগ নেতা আবিদ হাসান মুন্না প্রমুখ উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শ ত্রু ঘৃণ্য ঘাত কদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সাথে নরপিশাচরা নির্ম মভাবে তাকেও হ ত্যা করেছিল। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলেন।

