মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা হয়েছেন রাগীব
ডেস্ক রিপোর্ট: চলতি বছরের মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা হয়েছেন রাগীব নূর অমিয়। তার টেস্ট স্কোর ৯০.৫০।
রাগীব নূর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করেছেন রপুর ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ থেকে। এর আগে রাগীব রংপুর জিলা স্কুলে পড়াশোনা করেছেন।
রাগীব নূর অমিয় মা-বাবার একমাত্র ছেলে সন্তান। বাবা এসএম মফিজুল ইসলাম মুকুল জাপান টোব্যাকো কোম্পানির ন্যাশনাল ম্যানেজার এবং মাতা নীলফামারী মশিউর রহমান ডিগ্রি কলেজের প্রভাষক আনজুমান আরা চৌধুরী। এবং তাদের একমাত্র কন্যা সন্তান ৯ম শ্রেণীতে পড়ছেন রংপুর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজে।
রাগীব নূর অমিয় জানান, প্রথম হলে কার না ভালোলাগে। এ রেজাল্ট পেয়ে আমি অনেক আনন্দিত। ফলাফলের অবদানের কথা বলতে গেলে মা-বাবাসহ শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি। ভবিষ্যতে চিকিৎসক হয়ে মানবতার সেবায় নিজেকে সম্পৃক্ত করতে চান অমিয়।
এদিকে মাতা আনজুমান আরা চৌধুরী ছেলের ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।
এবারের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৪৯ হাজার ৪১৩ জন। এদের মধ্যে মেয়ে ২৬ হাজার ৫৩১ জন। ছেলে ২২ হাজার ৮৮২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, দেশের সরকারি মেডিকেল কলেজগুলোয় ভর্তি প্রক্রিয়া শুরু হবে ২২ অক্টোবর। শেষ হবে ৩১ অক্টোবর। সরকারি মেডিকেলে ভর্তি শেষ হওয়ার পর বেসরকারি মেডিকেলগুলোতে ভর্তি শুরু হবে।
১১ অক্টোবর সারাদেশে একযোগে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় সরকারি ও বেসরকারি মেডিকেলে ১০ হাজার ৪০৪ আসনের বিপরীতে অংশ নেন ৬৯ হাজার ৪০৫ জন।

