পাকুন্দিয়ায় জাতীয় স্যানিটেশন মাস উদযাপন

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু: “সকলের হাত পরিচ্ছন্ন থাক, সকলের জন্য উন্নত স্যানিটেশন নিশ্চিত হউক সুস্থ্য জীবন” এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) পাকুন্দিয়া উপজেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ব্র্যাক ওয়াশ কর্মসূচির সহযোগিতায় পাকুন্দিয়া মহিলা আদর্শ কলেজ চত্বর হইতে একটি র‌্যালি বের করে র‌্যালিটি পৌর সদর বাজার প্রদক্ষিন শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে কেক কেটে হাত ধোয়া দিবস উদযাপন করা হয়।েএসময় কলেজ গভর্ণিং বডির সভাপতি সাবেক অধ্যক্ষ মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পাকুন্দিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদ হাসান, সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফুর রহমান, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা জমির মোঃ হাসিবুস সাত্তার, পাকুন্দিয়া সরকারী কলেজের অধ্য মোঃ কফিল উদ্দিন, মহিলা আদর্শ কলেজের অধ্য মোঃ মোজাম্মেল হক, ব্র্যাকের এরিয়া ম্যানেজার মনির হোসেন, ব্র্যাক ওয়াশ কর্মসূচি ম্যানেজার ইব্রাহিম খলিল, পপির শাখা ব্যবস্থাপক পঙ্কজ কুমার রায়।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ