কবিতা: সততার আরেক নাম “হাফিজুর রহমান”
হাফিজ স্যারের সৎ পরামর্শ, ভালবাসা পেয়ে
হয়েছি আমি পূর্ণ।
স্যার বিহনে এতদিন আমার
হৃদয় ছিল শূণ্য,
বাস্তবতায় দেখে স্যারকে
হয়েছি আমি ধন্য।
আমার পৃথিবী তাইতো আজ
পেয়েছে তারুন্য
হাফিজ স্যারের সততার আদর্শে
সাজিয়েছি নতুন করে।
অজনা এক স্বপ্ন এসেছে নিরালায়।
আমার হাতটি ধরে
জানিনা কি এমন যাদু আছে
স্যারের এ স্পর্শে
তোলপাড় হয়েছে আমার হৃদয়
স্যারের সততার পরশে।
হাফিজ স্যারের মতো প্রতিটি জেলায়
ভালবাসার স্পর্শ যেন পাই
সততার সাথে বীরের মতো পুলিশে
চাকুরি করতে চাই।
লেখক: আবু হানিফ, নায়েক, নরসিংদী সদর কোর্ট।

