পাকুন্দিয়ায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত
মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু : মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও আত্মহত্যা প্রতিরোধ-এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ অক্টোবর বৃহস্পতিবার স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ হাসিবুস ছাত্তারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার রেজাউল কবির কাওছার, মেডিকেল অফিসার তানজিনা হক শাওন, গোলাম মুক্তাদির মৃদুল, ডাঃ কাজী সাইফুল ইসলাম, ডাঃ এম.এস দিপন প্রমুখ।

