পূজায় ঢোল বাজিয়ে মেয়র আতিকের দুর্গা পূজার শুভেচ্ছা

ডেস্ক রিপোর্ট: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা। শুক্রবার ষষ্টি পূজার মাধ্যমে শুরু হয়েছে এ মহাৎসব। এতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ঢোল বাজিয়ে ও নেচে সর্বজনীন দুর্গোৎসবে শামিল হন।

শুক্রবার (৪ অক্টোবর) রাতে রাজধানীর কাওরান বাজারে মিডিয়াপাড়া দুর্গোৎসবে উপস্থিত হয়ে তিনি শুভেচ্ছা জানান।

রাত সাড়ে ৯টায় কাওরান বাজারের এই পূজামণ্ডপে আসেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তারপর সকলের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। একসময় গলায় ঢোল ঝুলিয়ে মেয়র নিজেই গানের তালে তালে বাজাতে থাকেন। তার মধ্যে উচ্ছ্বাস দেখে সবাই আনন্দ উদযাপন করতে থাকেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ