হোসেনপুরে সেই বৃদ্ধা মা পেলো নতুন ঘর

হোসেনপুর সংবাদাদতা: কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার বহুল আলোচিত গোয়ালঘরে ঠাঁই পাওয়া ৮১ বছরের বৃদ্ধা মা পুলিশ প্রশাসনের উদ্যোগে পেল নতুন ঘর।

শনিবার(২৮ সেপ্টেম্বর) হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের সেই বৃদ্ধা মাকে নতুন ঘরের চাবি আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়েছে। পুলিশ প্রশাসন ও কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস্য মোঃ মাসুদ আলমের আর্থিক সহযোগীতায় নির্মিত নতুন ঘরের চাবি হস্তান্তন করা হয়।

এতে হোসেনপুর সার্কেল অতি: পুলিশ সুপার মোঃ সোনাহর আলী, পৌর মেয়র আব্দুল কাইয়ুম খোকন, জেলা পরিষদ মেম্বার এসোসিয়েশনের মহমনসিংহ বিভাগীয় সভাপতি ও কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস্য মোঃ মাসুদ আলম, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ শেখ মোস্তাফিজুর রহমান, মডেল প্রেসকাবের সভাপতি এস এম তারেক নেওয়াজ, এস আই সাইফুল ইসলাম, প্রমূখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, হোসেনপুর উপজেলার শাহেদল বড়বাড়ির পাশে সমলা বিবি নামে ৮১ বছরের এক বৃদ্ধা মায়ের মায়ের ঠাঁই হয়েছিলো গোয়ালঘরে।

তাঁর সন্তানরা কোন খুজ-খবর নিতেন না এতে খেয়ে না খেয়ে দিনযাপন করতেন তিনি। চার ছেলে ও চার মেয়ের মায়ের ছেলেদের সবাই স্বচ্ছল।

সেই বৃদ্ধার স্বামীও আছে কিন্তু তিনি অন্য স্ত্রী থাকায় খোঁজ নেন না তাঁর। গত দু’বছর ধরে গোয়ালঘরে দিনযাপন করছেন জনমদুঃখিনী মা।

মেয়ে নূরজাহান বেগম মায়ের এই করুণ অবস্থা সইতে না পেরে স্বামী মানিক মিয়াকে হোসেনপুর থানায় অভিযোগ দিতে পাঠান। অভিযোগ শুনে অতিঃ পুলিশ সুপার মো. সোনাহর আলী সেই বৃদ্ধা মাকে দেখতে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ মোস্তাফিজুর রহমান ও অফিসার ফোর্সসহ ছুটে যান সেই বৃদ্ধা মায়ের কাছে। স্থানীয় দুই ইউপি সদস্যকে ডেকে এনে এবং স্থানীয় লোকজনের উপস্থিতিতে সমলা বিবিকে ছোট ছেলে নিজাম উদ্দিনের ঘরে তুলে দেন। বৃদ্ধা মায়ের ভরণপোষণের দায়িত্ব নেন দ্বিতীয় ছেলে ইমান উদ্দিনের ব্যবসায়ী ছেলে ওমর ফারুক। পুলিশ প্রশাসন এবং স্থানীয় নেতৃবৃন্দ নতুন ঘর নির্মাণ ছাড়াও এই বৃদ্ধা মায়ের থাকার জন্য যাবতীয় জিনিসপত্রের ব্যবস্থাও করে দেবেন বলে আশ্বাস দেন।

এ খবর শুনে বৃদ্ধা মাকে দেখতে ছুটে যান ইউএনও শেখ মহি উদ্দিন। এ সময় তিনি তাৎক্ষনিক ভাবে ওই বৃদ্ধা মাকে আর্থিক সহায়তা ও বয়স্ক ভাতা কার্ড ও হুইল চেয়ার বিতরণ করেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ