পাকুন্দিয়ায় স্কুল ছাত্রী গণধর্ষণ করে হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু: কিশোরগঞ্জের পাকুন্দিয়া নবম শ্রেণির ছাত্রী স্মৃতি আক্তার রিমা (১৪) কে গণধর্ষণ করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার অভিযোগের প্রধান আসামী জাহিদ (২১) কে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২ সেপ্টেম্বর) সন্ধার পর কিশোরগঞ্জ শহরের জেলা স্মরণীর মোড় থেকে গ্রেফতার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক এস.এম শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছে।

উক্ত ঘটনার পর আত্মগোপনে থাকা জাহিদ কিশোরগঞ্জ শহরে স্বজনদের সাথে দেখা করার জন্য জেলা স্মরণীর মোড়ে অবস্থান করছিল। পুলিশ তথ্য প্রযুক্তিসহ বিভিন্ন মাধ্যমে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। জাহিদ উপজেলার গান্ধারচর গ্রামের খুর্শিদ উদ্দিনের ছেলে। গণধর্ষন করে হত্যা মামলার ১নং আসামী স্মৃতি আক্তার রিমা পাশ্ববর্তী হোসেনপুর উপজেলার জামাইল গ্রামের মৃত আবুল হোসেনের কন্যা। গত ১৮ জুলাই সকালে পাকুন্দিয়া উপজেলার গান্ধারচর মামার বাড়ির পাশে পুকুর পাড়ে একটি বড়ই গাছের ঢালে ঝুলন্ত অবস্থায় রিমার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রিমার মা আঙ্গুরা খাতুন বাদী হয়ে পাকুন্দিয়া থানায় রিমাকে গণধর্ষণের পর হত্যা অভিযোগে মামলা দায়ের করেন। এই মামলায় চরফরাদী গ্রামের জাহিদ মিয়া, পিয়াস মিয়া, রোমান মিয়া, রাজু মিয়া এই চার জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫/৬ জনকে আসামী করা হয়েছে। মামলা দায়েরের পর ২নং আসামী পিয়াস গত ২০ জুলাই চট্টগ্রাম আগ্রাবাদ এলাকা থেকে গ্রেফতার করে ১৪ সিবিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি টিম।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ