পাকুন্দিয়ায় জমির বিরোধ নিয়ে ছোটভাইয়ের হাতে বড়ভাই নিহত
মোঃ মুঞ্জুরুল হক মঞ্জু : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছোটভাইয়ের হাতে বড়ভাই নিহত হয়েছেন। সকালে জেলার পাকুন্দিয়ার চরটেকি গ্রামে হত্যাকান্ড ঘটে।
পুলিশ জানিয়েছে, পাকুন্দিয়ার চরটেকি গ্রামের মৃত হারন অর রশিদের ছেলে সামছুল মুসলিমিন মতিউর রহমানের সঙ্গে বড়ভাই আলী আজগর মুকুলের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধ নিয়ে বহুবার সালিস হলেও কোনো মীমাংসায় যেতে পারেনি তারা। এ বিরোধের জের ধরে (২১ আগষ্ট) বুধবার সকালে বাড়িতে বড়ভাই মুকুলকে ছুরিকাঘাত করে মতিউর রহমান। এতে ঘটনাস্থলে মারা যান বড়ভাই মুকুল। এ ঘটনায় পুলিশ মতিউর রহমানকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমান। এ দুই ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

