দৈনিক আমাদের নান্দাইল এর ১ম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন

এইচএম সাইফুল্লাহ্ঃ নান্দাইলের জনপ্রিয় অনলাইন নিউজ দৈনিক আমাদের নান্দাইল হাটি হাটি পা পেলে ২য় বছরে পর্দাপন করলো। ১ম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে আজ ১৬ই আগষ্ট নান্দাইল উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড নূর কমপেক্সে দালান নির্মাণ সমাজ সেবা সমিতির অফিসে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নান্দাইল প্রসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক ফজলুল হক ভূঁইয়া সভাপতিত্ব করেন। আমাদের নান্দাইলের নির্বাহী সম্পাদক এইচএম সাইফুল্লাহ্ সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন আমাদের নান্দাইল রাজগাতি প্রতিনিধি নাজমুল আলম। প্রতিষ্টাতা উদযাপন অনুষ্টানের শুরুতেই আমাদের নান্দাইল অনলাইন নিউজের সম্পাদক তারিক জামিল সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ।

অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন নান্দাইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এনামুল হক বাবুল,প্রেসক্লাব নান্দাইল সাধারন সম্পাদক শামছ-ই তাবরীজ রায়হান,কালের কন্ঠ আঞ্চলিক প্রতিনিধি আলম ফরাজী, লেখক কলামিস্ট সাইদুর রহমান,মানবাধিকার কর্মী মাসুদ রানা ।

অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক মজিবুর রহমান ফয়সাল, শাহজাহান ফকির, রুহুল আমিন,আবু হানিফ সরকার, মানবাধিকার কর্মী আনোয়ার হোসেন, আমাদের নান্দাইল নিউজের বার্তাসম্পাদক মিন্টু মিয়া,বিশেষ প্রতিনিধি নূরে আলম, আচারগাঁও প্রতিনিধি মেহেদী হাসান শুভ, পৌর প্রতিনিধি ফরিদ মিয়া, আল আমিন, দালান নির্মাণ সমসেবা সমিতির সভাপতি নজরুল ইলাম সহ আরো অনেকেই। অনুষ্টান শেষে দোয়া মাহফিলের মোনাজাত করেন মাওলানা দ্বীন ইসলাম।

এর আগে দৈনিক আমাদের নান্দাইল এর সম্পাদক তারিক জামিল তার ব্যাক্তিগত সমস্যার কারনে বর্তমান নির্বাহী সম্পাদক এইচএম সাইফুল্লাহ্ কে সম্পাদকের দ্বায়িত্ব হস্তান্তর করেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ