বিন্নাটি চৌরাস্তার কোরবানীর পশুর হাট পরিদর্শনে এসপি সার্কেল

মামুনুর রশিদ: জমে উঠেছে কোরবানির পশু বিক্রির হাট। কিশোরগঞ্জের প্রত্যেকটা হাটে রয়েছে কঠোর নিরাপত্তা বলয়। শুক্রবার সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার সার্কেল মাসুদ আনোয়ার বিন্নাটি চৌরাস্তার মোড়ে গরু ছাগলের হাট পরিদর্শন করেছেন।

তিনি বিভিন্ন কোরবানীর পশুর দাম শুনেন। হাটের লোকদের সাথে কথা বলেন।এসময় উপস্থিত ছিলেন ,কিশোরগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফসহ হাট কমিটির সদস্যবৃন্দ।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ