অবশেষে ফেইসবুক স্টেটাসে কিশোরগঞ্জের প্রতিবন্ধী সমলা পেলো হুইল চেয়ার

স্টাফ রিপোর্টার: অবশেষে দীর্ষ প্রতিক্ষার পর হুইল চেয়ার পেলো কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ভাস্করখিলা গ্রামের শারীক প্রতিবন্ধী মোছাঃ সমলা খাতুন। শনিবার (৩ আগষ্ট) আনুষ্ঠানিকভাবে সমলার হাতে হুইল চেয়ার তুলে দেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল সিটির ডিস্ট্রিক ৩১৫ বি-২ বাংলাদেশ এর কাউন্সিল চেয়ারপার্সন লায়ন্স এসএম জাহাঙ্গীর আলম।

জানাগেছে সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের বাস্করখিলা গ্রামের মৃত আলাল উদ্দিনের কন্যা মোছাঃ সমলা খাতুন ও পুত্র ছায়ামুদ্দিন শারীরিক প্রতিবন্ধী হিসেবে মানবেতর জীবন-যাপন করে আসছিলো। তাদের হুইল চেয়ারের জন্য বিভিন্ন দপ্তরে আবেদন করে ঘুড়াঘুড়ি করেও মিলেনি হুইল চেয়ার। এমতাবস্থায় গত বছর প্রতিবন্ধী ছায়ামুদ্দিন ইহজগতের মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে যান।

গত ২৭ জুলাই সাংবাদিক আমিন সাদী ফেইসবুকে এ বিষয়য়ে একটি স্টেটাস লিখেন। এতে এগিয়ে আসেন কিশোরগঞ্জ শোলাকিয়া এলাকার বাসীন্দা লায়ন্স এসএম জাহাঙ্গীর আলম। তিনি ফেইসবুক স্টেটাস দেখে হুইল চেয়ার প্রদান করবেন বলে ওই সাংবাদিককে জানান।এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে প্রতিবন্ধী সমলা সমলার বাড়িতে গিয়ে হুইল চেয়ার প্রদান করেন। হুইল চেয়ার পেয়ে প্রতিবন্ধী সমলা কথা না বলতে পারলেও হাত ইশারায় শুকরিয়া জ্ঞাপন করে ও চোখ দিয়ে আনন্দ অশ্রু ঝড়ান। হুইল চেয়ার পাওয়ার খুশিতে তার মুখে হাসি ফুটে উঠে।

এসময় উপস্থিত ছিলেন মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক আমিনুল হক সাদী, বঙ্গ টিভির জেলা প্রতিনিধি আলী রেজা সুমন, সাংবাদিক শফিক কবীর, সমাজসেবক সোহাগ আলম ও মাহবুব মনির প্রমুখ।

লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল সিটির ডিস্ট্রিক ৩১৫ বি-২ বাংলাদেশ এর কাউন্সিল চেয়ারপার্সন লায়ন্স এসএম জাহাঙ্গীর আলম জানান সাংবাদিক আমিন সাদীর মানবিক স্টেটাসটি দেখে নিজেকে আর সামলিয়ে রাখতে পারিনি। নিজ জেলা সদরে আমার অর্থায়নে এরকম শারীরিক প্রতিবন্ধীর হাতে হুইল চেয়ার প্রদান করতে পেরে আনন্দবোধ করছি।

প্রতিবন্ধী সমলার মা হাজেরা খাতুন বলেন আমি দীর্ঘ বছর যাবৎ বিভিন্ন দপ্তরে ও স্থানে ঘুরাঘুরি করেও দুটি শারীরিক প্রতিবন্ধী সন্তানের জন্য একটি চেয়ারও ব্যবস্থা করতে পারিনি। কয়েক বছর আগে আমার স্বামী মারা যায়। গেলো বছর আমার ছেলে সন্তান প্রতিবন্ধী ছায়ামুদ্দিনও মারা যায়। আজ প্রতিবন্ধী সমলার জন্য সাংবাদিক আমিন সাদীর মাধ্যমে সমাজ দরদী লায়ন্স জাহাঙ্গীর আলম এগিয়ে আসায় তাদের জন্য দোয়া করি।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries