কিশোরগঞ্জ শহর সমাজসেবা ঋণগ্রহীতাদের মানববন্ধন, টাকা আত্মসাতের অভিযোগ
মোঃ মনির হোসেন: কিশোরগঞ্জ শহর সমাজসেবা আওতাধীন হারুয়ার ক্ষুদ্রঋণ সুবিধাভোগীদের ঋণের টাকা আত্মসাতের অভিযোগে ঋণগ্রহীতারা মানববন্ধন করেছে। বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে শহরের আখড়া বাজারস্থ কিশোরগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়ের সামনে হারুয়া কসাইখানা মহল্লার আরএসএস (সুদ মুক্ত) ক্ষুদ্রঋণ সদস্যরা এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে হারুয়া কসাইখানা মহল্লার আরএসএস (সুদ মুক্ত) ক্ষুদ্রঋণ সদস্যরা জানায় ২০১৩ সালে প্রথমবারের মতো ৩লক্ষ ৫০হাজার টাকা ক্ষুদ্র ঋণ এনে ১০% সার্ভিস চার্জসহ শতভাগ টাকা পরিশোধ করে আবার দ্বিতীয়বার নতুন করে ২৫জন সদস্য মিলে ২০১৪ সালে ৩ লক্ষ ৮৫ হাজার টাকা ঋণ এনে ১০% সার্ভিস চার্জসহ ৪ লক্ষ ২৩ হাজার টাকা ২০১৫ সালে পরিশোধ করা হয়। আমরা শতভাগ ঋণ পরিশোধ করার পরও ২০১৫ সাল খেকে কোন ঋণ পাচ্ছিনা। ঋণগ্রহীতারা অভিযোগ করে বলেন আমাদের ক্ষুদ্র ঋণের ৪ লক্ষ ২৩ হাজার টাকা আত্মসাৎ করে বসে আছে কর্মকর্তারা। অন্যান্য ওয়ার্ডে ঋণ ব্যবস্থা চালু থাকলেও আমাদের হারুয়া ৫নং ওয়ার্ডের ঋণ দিতে গড়িমসি করছে।
তারা আরও বলেন এ বিষয়ে জেলা সমাজসেবা ডিডি’র সাথে যোগাযোগ করলে তিনি বলেন আপনারা শহর সমাজসেবা কর্মকর্তার কাছে যান। শহর সমাজসেবা কর্মকর্তার কাছে গেলে বলে আপনারা ডিডি স্যারের কাছে যান। এভাবে আমাদেরকে কয়েক দফায় ঘুরাঘুরি করান। ক্ষুদ্রঋণের সদস্যরা আরও জানায় তারা অনেকদিন শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা নিকট ঋণ পাওয়ার জন্য অনুরোধ করে। কিন্তু দেয় দিচ্ছি বলে ঋণ দেয়নি, তিনি আমাদের সাথে খারাপ আচরণ করেন এবং পুলিশের ভয় দেখান। তারা আরও জানান ১০% সার্ভিস চার্জসহ শতভাগ টাকা পরিশোধ করার পরেও ফান্ডের টাকা গেলো কোথায়?
হারুয়া কসাইখানা সুদ মুক্ত ঋণের সভানেত্রী মোছাঃ মিতালী জানান আমাদের ঋণের টাকা পেলেই আমরা খুশি। টাকা জমা দিয়ে আমরা ক্ষুদ্রঋণ গ্রহিতারা ফেরত পাইনি। তারা শহর সমাজসেবার টাকা আত্মসাৎকারীদের দুর্নীতি দমন কমিশনের কাছে বিচার বিভাগীয় তদন্তের দাবি করেন।
অডিট রিপোর্টের এক পত্রে ২জন ইউনিয়ন সমাজকর্মী ও ৩জন সমাজসেবা কর্মকর্তার স্বাক্ষরিত অডিট রিপোর্টে শহর সমাজসেবা অফিসের ১৯ লক্ষ ৫৩ হাজার ৮’শ ৫১ টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে।
এ বিষয়ে শহর সমাজসেবা কর্মকর্তা সালমা খানমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান আমি এই আত্মসাতের সাথে আমি জড়িত নই। ওমর ফারুক নামে একজন মাঠকর্মীকে টাকা আত্মসাতের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে ।

