ফিডের দাম কমানো ও ডিম, মুরগির ন্যায্য মূল্যের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

মোঃ মনির হোসেন: ফিডের দাম কমানো ও ডিম, মুরগির ন্যায্য মূল্যের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন করেছে প্রান্তিক ও ক্ষুদ্র খামারিরা। বৃহস্পতিবার (২৭ জুন) কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা পোল্ট্রি ফিড ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি একেএম শামছুল ইসলাম খান মাসুম, সাধারণ সম্পাদক মনোয়ার হোসাইন পলাশ, প্রচার সম্পাদক এনামুল হক, ডিলার মোঃ আলম মিয়া, মোঃ আবু সারোয়ার, খামারী কফিল উদ্দিন, লিটন মিয়া প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন কম দামে ফিড চাই, ডিম ও মুরগির ন্যায্য দাম চাই, সহজ শর্তে ঋণ চাই, ক্ষতিগ্রস্থ খামারিদের জন্য সহায়তা প্রদান করতে হবে, পোল্ট্রি বীমার ব্যবস্থা করতে হবে।

মানববন্ধন শেষে কিশোরগঞ্জ জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ