মাতৃদুগ্ধ বিকল্পে শিশু খাদ্য বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার সহযোগীতায় ও বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের আয়োজনে ১৫ মে সকাল ১০ টায় সদর উপজেলা পরিষদের সৈয়দ আশরাফুল ইসলাম অডিটোরিয়ামে ২০১৮/১৯ অর্থ বছরে (এইচপিএনএসপি) কর্মসূচির আওতায় জাতীয় পুষ্টি সেবা (এনএনএস) কর্তৃক ও বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের সহযোগীতায় বাস্তবায়িতব্য “মাতৃদুগ্ধ বিকল্প,শিশু খাদ্য বানিজ্যিক ভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ব্যবহার বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন (উপসচিব)ডাঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহদী হাসান, ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার, ২৫০শয্যা আধুনিক হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাঃ শামসুন্নাহার শাম্মী, (আরএমও) আবুল হোসেন মাসুম, সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মিজানুর রহমান ও জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল। সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের ডাঃ জহির আহমেদ তালুকদারের সঞ্চালনায় ও বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের প্রোগ্রামার আকরাম হোসেনের পরিচালনায় মাতৃদুগ্ধ বিকল্প শিশু খাদ্য বাণিজ্যিকভাবে প্রস্ত্ততকৃত শিশুর বাড়তি খাদ্য প্রক্রিয়াজাত ভাবে তৈরি বিদায় এই গুলিতে বিষাক্ত জীবাণু( প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম) ও এর প্রতিকার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বিশেষজ্ঞ ডাক্তারগন।
এসময় মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তি সহ নানা পেশার প্রতিনিধিগণ, ব্রেস্টফিডিং ফাউন্ডেশন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার সকল কর্মকর্তা কর্মচারীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

