ইটনায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা আদায়
আজাদ হোসেন বাহাদুল, ইটনা প্রতিনিধিঃ উপজেলা সদরে মোবাইল কোর্টের অভিযান চালিয়ে ১ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়। সোমবার সকালে পঁচা মাছ বিক্রির দায়ে বড়বাজারের মৎস্য ব্যবসায়ী শুভ সাহা কে ১ হাজার ও নতুন বাজারের ব্যবসায়ী মুর্শেদ মিয়া কে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও বিক্রির দায়ে ৫ শত টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার আইনে জরিমানা আদায় করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। এ সময় তিনি জানান আসছে পবিত্র রমজান মাসকে সামনে রেখে দ্রব্যমূল্যর বাজার স্থিতিশীল ও ভেজাল মুক্ত খাবার বিক্রি নিশ্চিত করনে ব্যবসায়ীদের কে নির্দেশনা প্রদান করা হয়। তিনি আরও জানান আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইটনা থানার এসআই রুকন উদ্দিন, স্যানিটারী ইন্সপেক্টর আনিসুর রহমান ভূইয়া, ইউনিয়ন ভূমি সহকারী অফিসার বাপ্পী দেবনাথ, অফিস সহকারী মোঃ মকবুল হোসেন প্রমুখ।

