কিশেরগঞ্জে যানবাহন চলাচল সংক্রান্ত অপরাধ ও মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রথমবারের মতো চালু হলো ই-ট্রাফিক প্রসিকিউশন
স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জে প্রথম বারের মতো শুরু হয়েছে ট্রাফিক বিভাগের ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রম। শনিবার সকালে শহরের বটতলা মোড়ে ট্রাফিক বক্্েরর কাছে ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রম উদ্বোধন করা হয়ে।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকর রহমান খালেদ বিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী, বিআরটি-এর সহকারি পরিচালক শফিকুল আলম সরকার, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সিনিয়র অফিসার ও আঞ্চলিক ব্যবস্থাপক মো. মোবারক হোসেন সবুজ, কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন সমিতির আহবায়ক লেনিন রায়হান শুভ্র শাহীন, সহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে শহরের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে বিভিন্ন যানবাহনে ট্রাফিক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এতে মামলার দীর্ঘসূত্রিতা ও সংশ্লিষ্টদের হয়রানিও কমবে। জেলা পুলিশ জানিয়েছে, এটি দেশের ১৪তম জেলা, যেখানে ই-ট্রাফিক প্রসিকিউশন চালু হলো।

