হোসেনপুরে নৌকা পরাজিত করে আ’লীগের বহিস্কৃত প্রার্থী সোহেল বিজয়ী
হোসেনপুর(কিশোরগঞ্জ)সংবাদদাতাঃ
কিশোরগঞ্জের হোসেনপুরে নৌকা পরাজিত করে আ’লীগের বহিস্কৃত প্রার্থী মোহাম্মদ সোহেল বিজয়ী হয়েছেন। গত ২৪ মার্চ অনুষ্ঠিত হোসেনপুর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৫৬টি কেন্দ্রের ফলাফলে তিনি আনারস প্রতিকে ৩১ হাজার ১৮৭ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্ধি নৌকা প্রতিক নিয়ে ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি ও কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব শাহজাহান পারভেজ পেয়েছে ২৩ হাজার ৭৯২ ভোট। এছাড়া, ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতিকে ৩৪ হাজার ৩৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ইঞ্জিনিয়ার আশরাফ হোসেন কবির। তার নিকটতম প্রতিদ্বন্ধি হোসেনপুর পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান মোবারিছ তালা প্রতিকে পেয়েছে ২৯ হাজার ৯৩৫ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে রৌশনারা বেগম কলস প্রতিকে ৩৪ হাজার ১৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সেলিনা সারোয়ার হাঁস প্রতিকে পেয়েছেন ১৬ হাজার ১০৮ ভোট।
উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার মোঃ নাজমুল ইসলাম জানান, কোনো প্রকার অপ্রিতিকর ঘটনা ছাড়াই সুষ্ট ও শান্তিপূর্ণ ভাবে এ উপজেলা নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে গড়ে ভোট পড়েছে ৪৮.৩২ শতাংশ। মোট ভোটার সংখ্যা ছিলো ১ লাখ ৩৫ হাজার ২৬৭ জন।

