অষ্টগ্রামে জেমস চেয়ারম্যান পুনর্র্নিবাচিত, মানিক ও রতœা ভাইস চেয়ারম্যান
অষ্টগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে আবারও শহীদুল ইসলাম জেমস উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। রোববার (২৪ মার্চ) অনুষ্ঠিত পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি বিজয়ী হয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মানিক কুমার দেব পুনর্র্নিবাচিত এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. লতিফা হক রতœা নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে শহীদুল ইসলাম জেমস ২৪ হাজার ৪৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোস্তাক আহমেদ কমল মিয়া (ঘোড়া) পেয়েছেন ২১ হাজার ২৮৩ ভোট। ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে মানিক কুমার দেব ১৮ হাজার ৯৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকে আল আমিন ১৪ হাজার ১৫৮ ভোট পান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে মোছা. লতিফা হক রতœা ২৯ হাজার ২৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাঁস প্রতীকে মোছা. শেলি আক্তার ১৬ হাজার ৬ ভোট পান।

