গার্ডেনিয়া কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
আমার বাংলাদেশ রিপোর্ট: গার্ডেনিয়া কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন। শনিবার (১৬ মার্চ) বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অ্যাড. এমএ আফজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আব্দুল্লাহ আল মাসউদ। অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর রফিকুল ইসলাম খান, বিদ্যালয়ের অধ্যক্ষ কহিনুর আফজল, সমকালের জেলা প্রতিনিধি সাইফুল হক মোল্লা দুলু, সময় টিভির জেলা প্রতিনিধি নূর মোহাম্মদ, এটিএন বাংলার জেলা প্রতিনিধি সাইফুল মালেক চৌধুরী, এসএ টিভির জেলা প্রতিনিধি ইমরুল হক শিল্পী, চ্যানেল টুয়েনটি ফোরের জেলা প্রতিনিধি আলম ফয়সাল, দৈনিক আমার বাংলাদেশ পত্রিকার নিউজ রুম এডিটির মোঃ মনির হোসেন প্রমুখ। পরে অতিথিবৃন্দ বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলেদেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলা টিভির স্টাফ রিপোর্টার মশিউর রহমান কায়েস।

