কিশোরগঞ্জে এসএমই মেলায় প্রথম স্থান অধিকার করলো রিমি ফ্যাশন

মোঃ মনির হোসেন: কিশোরগঞ্জ জেলা প্রশাসনের সহযোগীতায় ও এসএমই ফাউন্ডেশনের আয়োজনে সাতদিন ব্যাপী কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে এসএমই মেলায় অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করলো রিমি ফ্যাশন।

শুক্রবার (১৫ মার্চ) মেলার সমাপনী দিনে অতিথিবৃন্দ রিমি ফ্যাশনের স্বত্ত্বাধীকারী রিমা আক্তারের হাতে এ পুরস্কার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য রাষ্ট্রপতিপুত্র রেজওয়ান আহাম্মেদ তৌফিক এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ জিল্লুর রহমান, জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী, জেলা ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোঃ আব্দুল্লাহ আল মাসউদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজাল, বিজ্ঞ পিপি শাহ আজিজুল হক, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মোঃ মজিবুর রহমান বেলাল, কিশোরগঞ্জ উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি ফাতেমা জোহরা আক্তার, কিশোরগঞ্জ বিসিকের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোঃ কামরুল আহসান, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি মোস্তফা কামাল, জেলা নাসিবের সহ সভাপতি আলা উদ্দিন, নারী উদ্যোক্তা খুজিস্থা বেগম জোনাকী প্রমুখ।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries