ভালোবাসা পেতে ও ভালোবাসা দিতে আপনাদের পাশে থাকতে চাই : শিল্পপতি ইয়াছির মিয়া
মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা পরিষদ নির্বাচনে স্থাানীয় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব ইয়াছির মিয়া বলেন, ভালোবাসা দিতে ও ভালোবাসা পেতে আপনাদের পাশে থাকতে চাই। তিনি মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকালে কুলিয়ারচর বাজারে গণ-সংযোগকালে এসব কথা বলেন। এছাড়া তিনি আরো বলেন, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই। কুলিয়ারচরের উন্নয়ন, সুশাসন,নিরাপত্তা নিশ্চিত করতে এবং সুখে-দুঃখে বিপদে-আপদে, প্রয়োজনে আপনজনের মতো আপনাদের পাশে থাকার জন্য আমার ব্যবসায়ীক বর্নাঢ্য জীবন ত্যাগ করে আপনাদের সেবা করার ব্রত নিয়ে উন্নত সমৃদ্ধ কুলিয়ারচর নির্মানের জন্য নিজেকে উৎসর্গ করতে এসেছি। এসময় তার সাথে ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র ইমতায়িজ বিন মুছা জিসান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহজ্ব মোঃ জিল্লুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নিজাম ক্বারী, সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা হাবিবুল্লাহ কামাল, কুলিয়ারচর সরকারি কলেজের ভিপি মোঃ ইকবাল হোসেন সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। জানা যায়, এলাকায় সরল ভাই হিসেবে পরিচিত উপজেলা আওয়ামী লীগের সদস্য ইলহাম গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি দানবীর আলহাজ্ব ইয়াছির মিয়াকে গত ৩ ফেব্রুয়ারি কুলিয়ারচর কোল্ড স্টোরেজে উপজেলা আওয়ামী লীগ এর কার্যকরী সভায় সর্বসম্মতিক্রমে নৌকার মাঝি হিসেবে কুলিয়ারচর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহন করার জন্য দল থেকে মনোনীত করা হয়। এর পর থেকে তিনি দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে প্রতিদিন কাকডাক ভোর হতে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট বাজার, পাড়া, মহল্লা ও গ্রামে গণ-সংযোগ করে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করে সকলের দোয়া ও সহযোগীতা কামনা করে বেড়াচ্ছেন। পশাপাশি তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে এলাকায় পথসভা, কর্মীসভা, উঠান বৈঠক ও আলোচনা সভা করে জনগনের কাছাকাছি ভিড়ার চেষ্টা করছেন।

