বাজিতপুরে ইয়াবা সহ গ্রেফতার ৩
বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা ঃ বাজিতপুর থানার পুলিশ গতকাল মঙ্গলবার ভোর রাতে বিশেষ অভিযান চালিয়ে দিলালপুর ইউনিয়নের মিরের মহল্লা গ্রামের সামসুল হকের ছেলে জুনাঈদ মিয়া (৩৭), বাহের নগর গ্রামের শহীদ মিয়ার ছেলে সুরুজ মিয়া (৪৫) এর নিকট থেকে ৪২ পিস ইয়াবা সহ গ্রেফতার করেছেন। এছাড়া নিলখী গ্রামের সুজন মিয়া (২৫) কে গ্রেফতার করার পর কিশোরগঞ্জ কোর্টে চালান দিয়েছে।
