হোসেনপুরে প্রধান শিক্ষক ও দু’কর্মচারী নিয়োগে ৩০ লক্ষ টাকার নিয়োগ বানিজ্যের অভিযোগ

হোসেনপুর (কিশোরগঞ্জ)সংবাদদাতা ঃ কিশোরগঞ্জের হোসেনপুরে স্কুল ম্যানেজিং কমিটির সদস্যদের না জানিয়ে প্রতারনার মাধ্যমে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের যোগসাজসে প্রধান শিক্ষক,অফিস সহকারী ও পিয়ন নিয়োগ দিয়ে প্রায় ৩০ লক্ষ টাকার নিয়োগ বানিজ্যের অভিযোগ এনে সংবাদ সম্মেলনের মাধ্যমে জরুরি প্রতিকার দাবি করেছেন ম্যানেজিং কমিটির চার সদস্য।
গতকাল শনিবার (১৬ ফেব্রুয়ারী) সকালে হোসেনপুর মডেল প্রেসকাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপজেলার জিনারী ইউনিয়নের ঐতিয্যবাহী ‘‘চর-কাটিহারি এম আলী নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের’’ ব্যবস্থাপনা কমিটির সদস্য মোঃ কামরুল ইসলাম তার লিখিত বক্তব্যে সাংবাদিকদের জানান, প্রায় ৩০ লক্ষ টাকার নিয়োগ বানিজ্যের মাধ্যমে ওই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুল খালেক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আক্তারুজ্জামান আকন্দ মিলে কমিটির চার সদস্যকে না জানিয়ে, কোন প্রকার আনুষ্ঠানিক নিয়োগ নির্বাচনি প্রক্রিয়া অনুসরন না করে শূধুমাত্র কাগজে কলমে রেজুলেশনের মাধ্যমে অপরাপর সদস্যদের কাজ থেকে প্রতারনা মূলক স্বাক্ষর নিয়ে প্রধান শিক্ষক পদে মোঃ অক্তারুজ্জামান আকন্দ, অফিস সহকারী পদে মোঃ তানভীর আহাম্মেদ ও পিয়ন পদে মোঃ খাদেমুল ইসলামকে নিয়োগ দান করেন। বিষয়টি জানাজানি হলে এলাকার লোকজন ও কমিটির সদস্যরা গত ১২ ফেব্রুয়ারী স্কুল ঘেরাও করে ওই অসাধু প্রধান শিক্ষক মোঃ অক্তারুজ্জামানের কাছে ব্যখ্যা দাবি করেন। সে সময় ওই প্রধান শিক্ষক এসব কিছুর জন্য সভাপতি আব্দুল খালেককে দায়ী করেন। সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, ওই স্কুল ম্যানেজিং কমিটির সদস্যরা স্বল্প শিক্ষিত হওয়ায় তাদেরকে স্কুলের পূর্বের একটি মামলার কথা বলে রেজুলেশনে স্বাক্ষর নিয়ে ওই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করতে প্রতারনার আশ্রয় নেন প্রধান শিক্ষক আক্তারুজ্জামান। পরে স্কুল ম্যানেজিং কমিটির সদস্যরা প্রতারনার বিষটি বুঝতে পেরে হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করে জরুরি প্রতিকার চান। এ সময় ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য কামরুল ইসলাম ছাড়াও অপর তিন সদস্য মোঃ সজন মিয়া,মোঃ আব্দুল রহিম, মোঃ আলম। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, হোসেনপুর মডেল প্রেসকাবের সভাপতি এস এম তারেক নেওয়াজ, সহ-সভাপতি এম এ মতিন মাষ্ঠার, সাধারন সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল, সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ হাফিজুল হক, আশরাফ আহমেদ, মোঃ সোহেল মিয়া, এম এম রিফাত, শাহ মোহাম্মদ ফয়সাল,আল মামুন প্রমূখ।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries