চন্দ্রাবতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত
মো: মনির হোসেন: কিশোরগঞ্জ সদর উপজেলার ৩৮নং চন্দ্রাবতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার, স্কুল ড্রেস, ব্যাগ বিতরণী ও বিভিন্ন ইভেন্টের মাধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা সিদ্দিকা পারভিনের ত্ত্বতাবধানে ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ সাইদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ৩নং মাইজখাপন ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান মোঃ মফিজ উদ্দিন, ৩নং মাইজখাপন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সিরাজুল ইসলাম মাস্টারসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মধ্যে মেধা পুরস্কার, স্কুল ব্যাগ বিতরণ এবং স্কুলের প্রধান শিক্ষক সালমা সিদ্দিকা পারভিন নিজ অর্থায়নে স্কুলের সকল শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ করেন।

