কিশোরগঞ্জে ক্রাউন সিমেন্ট এর আয়োজনে শিক্ষার্থীদের সনদ গুনীশিক্ষক ও প্রকৌশলীদের সম্মাননা প্রদান

আমিনুল হক সাদী,কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জে ক্রাউন সিমেন্ট এর উদ্যোগে জেলার শিক্ষা নবীশ শিক্ষার্থীদের সনদ গুনীশিক্ষক ও প্রকৌশলীদের সম্মাননা প্রদান করা হয়েছে। বুধবার কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারী কলেজ অডিটরিয়াম মিলনায়তনে এসব সম্মাননা প্রদান করা হয়। ক্রাউন সিমেন্ট গ্রুপের উপদেষ্টা শংকর কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মোঃ ইমান আলী। বক্তব্য রাখেন কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ ভুইয়া, প্রফেসর হাবিবুর রহমান, ইঞ্জিনিয়ার কাইয়ুম আকন্দ, কামরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে গুরুদয়াল সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ ইমন আলী,উপাধ্যক্ষ এ.এস.এম নজরুল ইসলাম মজুমদার,সাবেক অধ্যক্ষ আ.ফ.ম শামসুল হুদা, প্রফেসর আরজ আলী,প্রফেসর খুরশিদ উদ্দিন ঠাকুর,প্রফেসর রাম চন্দ্র রায়,প্রফেসর মোঃ আব্দুল মোমিন, মোঃ আবু জাহেদ তালুকদার,মোঃ রবিউল্লাহ,প্রফেসর প্রাণেশ কুমার চৌধুরীসহ ৫ জন প্রকৌশলীকে সম্মাননা প্রদান করা হয় এবং উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। এছাড়া ৩০ জন শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়েছে। অনুষ্ঠানের সার্বিক সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন ক্রাউন সিমেন্টর রিসার্চ প্লানিং ও বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ব্যবস্থাাপক মোঃ আতোয়ার হোসেন। উপস্থাাপনায় ছিলেন ক্রাউন সিমেন্টর রিসার্চ প্লানিং ও বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের নির্বাহী এস এম আতিকুর রহমান। সার্বিক পরিচালনায় ছিলেন ক্রাউন সিমেন্টর রিসার্চ প্লানিং ও বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের সিনিয়র অফিসার মোঃ জয়নাল আবেদীন। এ সময় ক্রাউন সিমেন্টের ডিলারগণ,জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ,ব্যবসায়ী, স্থাপতি,প্রকৌশলী,ডেভেলপার,ক্রাউন সিমেন্ট এর প্রতিনিধি,গুরুদয়াল সরকারী কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক,বিভাগীয় প্রধানগণ ও বিপুল সংখ্যক শিক্ষার্থীরা উপস্থিাত ছিলেন। প্রসঙ্গত ক্রাউন্ট সিমেন্ট কর্তৃপক্ষ দেশজুড়ে “বিজনেস রিসার্চ অন ব্রান্ড ইকুইটি শিরোনামে গবেষণা কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই সাথে দেশব্যাপী গুনীজন শিক্ষক ও ক্যাতিমান প্রকৌশলীদেরকে সম্মাননা প্রদান করছে। তারই অংশ হিসেবে জেলায় গত নভেম্বর-ডিসেম্বর সময়ে একটি গবেষণা কার্যক্রম পরিচালনা করা হয়। এতে গুরুদয়াল সরকারী কলেজের ৩১ জন শিক্ষার্থী শিক্ষানবীশ হিসেবে অংশ নেন।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries