করিমগঞ্জে মাসব্যাপী নারী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন
রাজিবুল হক সিদ্দিকী, কিশোরগঞ্জ: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধিনে ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় করিমগঞ্জ উপজেলায় মাসব্যাপী নারী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে জাফ্রাবাদ উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন করিমগঞ্জ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) শামীমা ইয়াসমীন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাফ্রাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু বক্কর সিদ্দিক ভূঁইয়া। এতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন কিশোরগঞ্জ জেলা দলের সাবেক খেলোয়াড় আজিমুদ্দিন আলো। বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার আল আমিন। জাফ্রাবাদ উচ্চ বিদ্যালয় এবং কমিরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ৩০ জন বালিকা অংশগ্রহণ করে।

