নিজ জেলা কিশোরগঞ্জে নতুন কারাগার ও বাবার নামে প্রতিষ্ঠিত বিদ্যালয় পরিদর্শনে আইজি প্রিজন

স্টাফ রিপোর্টার

কিশোরগঞ্জে নতুন কারাগার ও বাবার নামে প্রতিষ্ঠিত বিদ্যালয় পরিদর্শন করেছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল একেএম মোস্তফা কামাল পাশা। রোববার (২৭ জানুয়রি) তাঁর নিজ জেলা কিশোরগঞ্জ শহরতলির খিলপাড়া এলাকায় নতুন কারাগার পরিদর্শনের সময় কারাগারের অবকাঠামোসহ বিভিন্ন অসমাপ্ত কাজ দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ঠদের তাগিদ দেন তিনি। এছাড়া কারাগার প্রাঙ্গণে বৃ রোপণ করে দোয়ায় শরিক হন কারা মহাপরিদর্শক। এসময় তাঁর সঙ্গে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিবুর রহমান, সিভিল সার্জন মো. হাবিবুর রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আজমুল হক, জেল সুপার মো. বজলুর রশীদ, জেলার মুহাম্মদ বাহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রায় ৭০ বছর পর শহরতলির খিলপাড়া এলাকায় স্থানান্তরিত হয়েছে কিশোরগঞ্জ জেলা কারাগার। জেলা শহর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে সদর উপজেলার খিলপাড়া এলাকায় ৩০ একর জমির ওপর ৬৮ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় নতুন কারাগার। নতুন কারাগারটিতে আধুনিক সব সুযোগ সুবিধা রয়েছে। এর আগে সকালে ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল পাশা তাঁর নিজ এলাকা জেলার বাজিতপুর উপজেলার সরারচরে বাবার নামে প্রতিষ্ঠিত হাজী আ. বারী মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে যান। এসময় বিদ্যালয়ের প্রধান শিকিা ফারহানা রহমানসহ অন্য শিকরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে তিনি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অ্যাসেম্বলি ও শারিরীক কসরত পরিদর্শন করেন ও ২০১৮ সালের জেএসসি পরীায় জিপিএ-৫ প্রাপ্ত শিার্থীর হাতে ক্রেস্ট তুলে দেন।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries