হোসেনপুরে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান
হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা ঃ
কিশোরগঞ্জের হোসেনপুরে ডাহরা গোলপুকুরপাড় সৈয়দুন্নেছা আলিম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া,সংস্কৃতিক ও পুরষ্কার বিতরন অনুষ্টান অনুষ্টিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার (২৫ জানুয়ারি) সকালে মাদ্রাসা মাঠে আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করেন সাবেক প্রধান বিচারপতি মোঃ মোজাম্মেল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন- ডাহরা গোলপুকুরপাড় সৈয়দুন্নেছা আলিম মাদ্রাসার সম্মানিত দাতা ও বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে সভাপতি আলহাজ্ব মোঃ আকরাম হোসেন, ব্যরিষ্টার মোঃ মোতাহার হোসেন, ব্যরিষ্টার মোঃ মোদাসির হোসেন, উপজেলা আওযামীলীগের সাধারন সম্পাদক শাহ মাহবুবুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা সারোয়ার, পুমদি ইউপি চেয়ারম্যান মোঃ মাহবুব আলম, ডাহরা গোলপুকুরপাড় সৈয়দুন্নেছা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুল কাইয়ুম, পল্লী বিদ্যুতের সাবেক পরিচালক মোঃ হাফিজুল হক, সাংবাদিক সঞ্জিত চন্দ্র শীল প্রমূখ। তাছাড়া, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক,সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

