কিশোরগঞ্জে সন্ত্রাসী হামলায় যুবলীগ কর্মী নিহত, কাউন্সিলর আহত

কিশোরগঞ্জ শহরে সন্ত্রাসী হামলায় জেলা যুবলীগ কর্মী ইউসুফ মনির (৪৮) নিহত হয়েছেন। এ সময় তার ছোট ভাই কিশোরগঞ্জ পৌরসভার কাউন্সিলর ইয়াকুব সুমন (৪৫) গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৫ জানুয়ারি) রাত ৯টার দিকে শহরের ঈশাখাঁ রোডে মাধবী প্লাজার সামনে এ ঘটনা ঘটে। প্রত্যদর্শী সুত্রে জানা গেছে, রামদা, চাপাতি, কিরিচ ও অন্যান্য অস্ত্রসস্ত্র নিয়ে শতাধিক যুবক প্রথমে ইউসুফ মনিরের ওপর হামলা চালায়। এ সময় তার ছোট ভাই পৌরসভার কাউন্সিলর ইয়াকুব সুমন ছুটে আসলে তার ওপরও চড়াও হয় সন্ত্রাসীরা। এতে তারা দুই ভাই গুরুতর জখম হন। স্থানীয়রা তাদেরকে প্রথমে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়। সেখানে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর সংকটাপন্ন অবস্থায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ইউসুফ মনিরকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক। এ হামলায় আশপাশে পার্কিং করা প্রাইভেটকারসহ অন্যান্য যানবাহনও তিগ্রস্থ হয়। ঘটনাস্থল থেকে পাঁচ যুবককে পুলিশ আটক করেছে।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries