কটিয়াদীতে রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
কটিয়াদী(কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ঐতিহ্যবাহী রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ে শনিবার দুপুরে এক অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মাহমুদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ। বিদ্যালয়ের প্রধান শিক ইউসুফ মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল ওয়াহাব আইন উদ্দিন, পৌর মেয়র শওকত উসমান ও বিদ্যালয়ের দাতা সদস্য সাইফুল ইসলাম মাস্টার। অন্যান্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর শরীফ সরকার, সংরতি নারী কাউন্সিলর মোছা. তিতাস বেগম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. আলী হোসেন, মো. নূরুল ইসলাম সংগ্রাম, মো.আ. মালেক ও কাজী মীর হোসেন। এ সময় বিদ্যালয়ের ছাত্র ছাত্রী অভিভাবক, শিক কর্মচারী ও এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। পরে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান হয়।

