হাইওয়ে ফুড কর্নার বড়পুল ধাবা’র শুভ উদ্বোধণ
মোঃ মনির হোসেন: শুক্রবার (২৫ জানুয়ারি) হাইওয়ে ফুড কর্নার বড়পুল ধাবা’র শুভ উদ্বোধণ করেন অতিঃ জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাসউদ।
উদ্বোধন শেষে সংক্ষিপ্ত আলোচনার আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন এনডিসি মোঃ শরিফুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার লুনা, গার্ডেনিয়া কিন্ডারগার্টেনর অধ্যক্ষ কুহিনুর আফজল, নাট্যকার আতাউর রহমান খান মিলন, সভাপতি মানবদিকার নাট্য পরিষদ হারুন আল রশিদ, নারী নেতৃ ডাঃ রুবি ইসলাম, প্রতিধ্বনি থিয়েটারের অধিকর্তা ম ম জুয়েল প্রমুখ।
সঞ্চালনায় ছিলেন রেষ্টুরেন্টের সত্ত্বাধিকারী মশিউর রহমান কায়েস।

