নিউইয়র্কে সৈয়দ আশরাফের স্মরণসভা

কিশোরগঞ্জ নিউজ

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম স্মরণে নিউইয়র্কে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের বৃহত্তম ও ঐতিহ্যবাহী সামাজিক- সাংস্কৃতিক সংগঠন কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন ইউএসএ ইনকের উদ্যোগে রোববার (২০ জানুয়ারি) সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ইত্যাদি রেষ্টুরেন্ট ও পার্টি হলে এই শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রণসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো: আনোয়ার উদ্দিন। সংগঠনের সাধারণ সম্পাদক মো: এনামুল হকের সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি ও ট্রাস্টিবোর্ড মেম্বার হাবিব রহমান হারুন, উপদেষ্টা মো: আব্দুল রাজ্জাক, উপদেষ্টা বাবু তারক পন্ডিত, উপদেষ্টা শহীদুল হাসান, সহ সভাপতি হুমায়ূন কবীর, সহ সভাপতি মো: ইমরুল হাসান, সহ সাধারণ সম্পাদক মো: জাবির হোসেন তাকবীর, সহ সাধারণ সম্পাদক মহিবুর রশিদ সুজন, সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল আলীম, প্রচার সম্পাদক জাহাঙ্গীর জামিল দীপু, সাংস্কৃতিক সম্পাদক মো: গোলাম হায়দার শামীম, ধর্ম বিষয়ক সম্পাদক বাবু তপন বিশ্বাস, কার্যকরী সদস্য আশরাফুল ইসলাম হিমেল ও মো: সাইফুল ইসলাম প্রমুখ। স্মরণ সভায় বক্তারা সৈয়দ আশরাফুল ইসলামের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন। বক্তারা সৈয়দ আশরাফের সরল জীবন যাপন, নির্লোভ, পরোপকারী, সৎ সজ্জ্বন, নির্ভীক অকুতোভয় একজন গেরিলা মুক্তিযোদ্ধাকে সারা বাংলাদেশের একজন আদর্শ রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করেন। তাঁর মৃত্যুতে কিশোরগঞ্জসহ সমগ্র দেশের মানুষের যে অন্তিম ভালবাসা পেয়েছেন তা সৎ রাজনীতিবিদদের জন্য অনুকরণীর হয়ে থাকবে। স্মরণ সভায় সৈয়দ আশরাফুল ইসলামের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব হেলাল উদ্দিন আহমদ।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries