গার্ডেনিয়া কিন্ডার গার্টেনে জমজমাট পিঠা উৎসব

মো: মনির হোসেন: গার্ডেনিয়া কিন্ডার গার্টেন স্কুলের আয়োজনে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জানুয়ারি) প্রতিষ্ঠান প্রাঙ্গনে বাঙ্গালীর ঐতিহ্যবাহী এই পিঠা উৎসব শুরু হয়। উৎসবের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের পরিচালক জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. এমএ আফজল।

পরে বিভিন্ন স্টল পরিদর্শন করেন। উৎসবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পুলি, ভাপা, বকুল, পাটিসাপটা, পাকান, চিতই, জামাই, রস, সজ পিঠাসহ ৭০টি আইটেমের পিঠা তৈরী করে প্রদর্শন করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রিন্সিপাল কুহিনুর আফজল, কিশোরগঞ্জ পৌরসভা মেয়রের সহধর্মীনি নাসরিন সুলতানা ঝুমা, দারুল উলুম ফাজিল মাদরাসার সহকারী প্রভাসক সামিউল হক মোল্লা, অ্যাড. স্বপন সরকার, সাংবাদিক শফিক কবির প্রমুখ।

কুহিনুর আফজল বলেন বাঙ্গালির সংস্কৃতি দিন দিন হারিয়ে যাচ্ছে, এই ঐতিহ্যকে ধরে রাখতে আমাদের এই আয়েঅজন।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries