কিশোরগঞ্জ এসভি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

মো: মনির হোসেন: জমজমাট আয়োজনে ২২ জানুয়ারি মঙ্গলবার কিশোরগঞ্জ সরকারি এসভি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আব্দুল্লাহ আল মাসউদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহদী হাসান, কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আব্দুল্লাহ, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা আবুল হাসেম রনি, এসভি সরকারি বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক উষা রানী দেবী, আদর্শ সরকারি শিশু প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খালেদা ইসলাম, ডা: হোসনে আরা, সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল প্রমুখ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিগণ বিভিন্ন ইভেন্টের নৈপুণ্য ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন স্কুলের সকল শিক্ষক, শিক্ষার্থী, অবিভাবক, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries