কিশোরগঞ্জে শোক শ্রদ্ধায় সমাহিত হলেন ইফার শিক্ষক মাও. হুসাইন আহমেদ
আমিনুল হক সাদী.
কিশোরগঞ্জ: হাজারো মানুষের শোক শ্রদ্ধায় সমাহিত হলেন ইফার শিক্ষক মাও: হুসাইন আহমেদ। কিশোরগঞ্জ জেলা সদর উপজেলার মহিনন্দ ইউনিনের নয়াপাড়া জামে মসজিদের ইমাম ও খতীব মাও: হুসাইন আহমেদ এর জানাজা নীলগঞ্জ তাড়াইল সড়কের পাশে বাদ জোহর খোলা মাঠে জানাজার নামাজ শেষে দাফন করা হয়েছে। গত ১১ জানুয়ারি মসজিদে জুম্মার নামাজের বয়ান করা অবস্থাায় স্টোক করে মসজিদের মেহরাবেই ঢলে পড়েন। পরে জরুরি ভিত্তিতে কিশোরগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থাার অবনতি হলে তাকে ঢাকায় রেফার্ড করেন। চিকিৎসা শেষে বাড়ি নিয়ে আসার পথে পুনরায় স্টোকে আক্রান্ত হলে তাকে গত শনিবার কিশোরগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন থাকা অবস্থাায় সোমবার ভোরে তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন ন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ১ মেয়ে, ভাই ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। কর্ম জীবনে তিনি ১৯৬৮ সালে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইমদাদিয়া মাদরাসা হতে দাওরায়ে হাদীস পাশ করেন। পরবর্তীতে আলিয়া মাদরাসা থেকে ফাজিল পাশ করেন। দীর্ঘ বছর বাজিতপুরে বলিয়ারদি ইউনিয়নে মসজিদ ও মাদরাসার খেদমতে নিয়োজিত ছিলেন। পরবর্তীতে গাংগাইল ইমদাদুল উলুম দাখিল মাদরাসায় শিক্ষকতা করেন। তিনি নিজ গ্রামের মহিনন্দ নয়াপাড়া জামে মসজিদের ইমাম ও খতীব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক হিসেবে অত্যন্ত সুনামের সহিত পাঠ দান করেন। তার মৃত্যুতে মহিনন্দে শোকের ছায়া নেমে এসেছে। সোমবার বাদ জোহর মহিনন্দ ইউনিয়নের নয়াপড়াস্থা মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবর স্থাানে দাফন করা হয়েছে। জানাজার নামাজে মহিনন্দ ইউপি. চেয়ারম্যান মনসুর আলী, সাবেক চেয়ারম্যান মোঃ সাদেকুর রহমান, মোঃ লিয়াকত আলী, সদর দলিল লেখক সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ আলী সরকার, ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাও. জসিম উদ্দিন, জামিয়ার শিক্ষক মাও.ফজলুর রহমান, সুরাটী সিনিয়র আহমদীয়া ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাও. আব্দুল কদ্দুস, কাচারী বাজার জামে মসজিদের ইমাম মাও. লুৎফর রহমান, সদর উপজেলা জামে মসজিদের খতিব মাও. হুসাইন আহমেদ, চাঁনবাড়ি মোড় জামে মসজিদের ইমাম মাও. ওসমান গণি, গোয়ালাপাড়া জামে মসজিদের ইমাম মাও. শাহ জাহান, সভাপতি মো: কামাল উদ্দিন, নয়াপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি শিক্ষক আবু বকর ছিদ্দিক, সাধারণ সম্পাদক প্রভাষক আবুল হাশেম, মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সভাপতি সাংবাদিক আমিনুল হক সাদী, সাধারণ সম্পাদক এনামুল হক শামীম, মহিনন্দ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি শাহ আলম,সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, উলামায়ে কেরামগণ, মুসুল্লীগণসহ সর্বস্তরের হাজারো লোকজন উপস্থিাত ছিলেন।

