কুলিয়ারচরে ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বাজারে ডাচ্-বাংলা লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং কে.এইচ.ট্রেডার্স লক্ষ্মীপুর বাজার আউটলেট আনুষ্টানিক ভাবে শুভ উদ্বোধন করেন অনুষ্টানের সভাপতি লক্ষ্মীপুর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মোঃ সালাহ উদ্দিন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিাত ছিলেন ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং এর কিশোরগঞ্জ ডিস্ট্রিক ইনচার্জ সুকেশ চন্দ্র দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিাত ছিলেন, ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং এর কিশোরগঞ্জ এরিয়া ম্যানেজার মোহাম্মদ মিজানুর রহমান ও সেল্স ম্যানেজার হযরত আলী, বিশিষ্ট সমাজ সেবক মেজর মোহাম্মদ নূরুল ইসলাম (অবঃ), বিশিষ্ট ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আওয়াল। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিাত ছিলেন, মেসার্স কে.এইচ.ট্রেডার্স এর সত্বাধিকারী মোঃ মোশাররফ হোসাইন রতন, স্টাফ মোঃ সাইফুল ইসলাম সহ বাজারের ব্যবসায়ীবৃন্দ। অনুষ্টান পরিচালনা করেন, ট্রেডার্সের স্টাফ মোঃ মহসিন রানা বাদল।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries